২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দিনের সফরে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চার দিনের সফরে তার এলাকা কিশোরগঞ্জে গেছেন।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 06:17 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

পুরনো খবর:

দায়িত্ব শেষে কিশোরগঞ্জেই ফিরে আসব: রাষ্ট্রপতি

ঢাকা থেকে বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারে জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইন যান আবদুল হামিদ।

রোববার বিকালে তিনি ঢাকা ফিরবেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

প্রেস সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিঠামইন যাওয়ার পথে রাষ্ট্রপতি ইটনা যান। সেখানে ইটনা-বড়ইবাড়ি-চামড়াঘাট সড়কের কিছু অংশ এবং নির্মাণাধীন একটি সেতু পরিদর্শন করেন।

পরে রাষ্ট্রপতি ইটনা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এসময় উপস্থিত ছিলেন।

সাবেক স্পিকার আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ছেলে তৌফিক এখন ওই আসনের সংসদ সদস্য।