২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরও ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

চট্টগ্রাম সিটি নির্বাচনে বুধবার ১০ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 08:59 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বুধবারের ১০ জনসহ মোট ১৪ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সাংবাদিকদের জানিয়েছেন।

বুধবার যারা প্রত্যাহার করেছেন, তারা হলেন- চার নম্বর ওয়ার্ডের শরীফ উদ্দিন খান, মো. দিদারুল আলম, ১০ নম্বর ওয়ার্ডের আব্বাস রশিদ, ১৩ নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিন, ১৭ নম্বর ওয়ার্ডের জাহেদ মুরাদ, ২৭ নম্বর ওয়ার্ডের এসএম জাকির হোসেন, ৩০ নম্বর ওয়ার্ডের হোসেন উদ্দিন, ৩৩ নম্বর ওয়ার্ডের আব্দুল নাছের সাজ্জাদ, ৪০ নম্বর ওয়ার্ডের মো. নুরুল আলম ও সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাহিদা সুলতানা রেশমা।

তিনজনকে সতর্ক

এদিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার তিন কাউন্সিলর প্রার্থীকে সতর্ক করা হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান।

এরা হলেন- ৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর মিনারা নার্গিস, ২৪ নম্বর ওয়ার্ডের নাজমুল হক ডিউক এবং ৩৯ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের নোটিস দেওয়া হয়েছিল। জবাব দেখার পর তাদের সতর্ক করা হয়।