২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী গাজীপুর যাচ্ছেন বুধবার

গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 03:54 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

এ উপলক্ষে বুধবার কাশিমপুরের সারাবোর তেতুইবাড়ি এলাকায় নার্সিং কলেজ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আনম গোলাম রাব্বানী একথা নিশ্চিত করেন।

গোলাম রাব্বানী জানান, ২০১৩ সালের ১৮ নভেম্বর ওই কলেজের উদ্বোধন করা হয়।

বেসিক কোর্সে ২৪ জন এবং পোস্ট বেসিক কোর্সে ৪০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করছে বলে জানান তিনি।