২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে আইএমএসও’র মহাপরিচালকের সাক্ষাৎ

নৌমন্ত্রী শাজাহান খানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) নবনির্বাচিত মহাপরিচালক ক্যাপ্টেন মইন ইউ আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 05:50 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

সোমবার বিকেলে শাজাহান এবং মঈন বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবারই প্রথম বাংলাদেশ থেকে আইএমএসও’র মহাপরিচালক নির্বাচিত হয়েছে।

আইএমএসও’র বর্তমান সদস্য ১০১টি দেশ। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের অধীন আইএমএসও পাবলিক স্যাটেলাইট এর নিরাপত্তা তদারকি করে।

ক্যাপ্টেন মঈন সাক্ষাতের সময় রাষ্ট্রপতিকে আইএমএসও’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আইএমএসও’র মহাপরিচালক নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং নতুন মহাপরিচালককে অভিনন্দন জানান।