২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু

গাজীপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 10:51 AM

Updated : 12 Oct 2022, 03:31 PM

রোববার রাত ২টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা ও পূবাইল স্টেশনের মাঝামাঝি নলছাটা এলাকায় কন্টেইনারবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুৎ হয়।

এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে ভৈরব রেলওয়ে থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান।

এর ফলে ঢাকামুখী তূর্ণা নিশীথা ও চট্টগ্রাম মেইল ভৈরবে এবং চট্টগ্রামমুখী তূর্ণা নিশীথা টঙ্গী স্টেশনে আটকা পড়ে। 

পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে সকাল ৯টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। আটকে থাকা তিনটি ট্রেন ওই সময়ই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে সাইদুল ইসলাম জানান।

তিনি বলেন, বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।