নরসিংদীতে ঝড়ে নিহত ১
কালবৈশাখী ঝড়ে শনিবার রাতে নরসিংদী সদরে গাছ চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আলাল মিয়া (৩৫) সদর উপজেলার পাঁচদোনা গ্রামের বাসিন্দা।
সদর থানার ওসি আবুল কাশেম এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, নরসিংদীর জেলার ৬টি উপজেলায় বহু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ওসি আরও জানান, শনিবার রাত ৮টার দিকে শুরু হয়ে রাত ১১টা পযর্ন্ত টানা ঝড় ও শিলাবৃষ্টি চলে সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলায়।
পলাশ উপজেলার পারুলিয়া গ্রামের কামাল মৃধা জানান, তার ৩টি টিনের ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া আম, লিচু, কলা ও কাঠালসহ বিভিন্ন ফল-ফলাদি নষ্ট হয়েছে।
