২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিকআপে লুকানো ১১ হাজার ইয়াবা

চট্টগ্রামে কর্ণফুলী থানার মইজ্জ্যার টেক এলাকায় একটি পিকআপ থেকে ১১ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 01:27 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে ওই পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়।

গ্রেপ্তার মো. সাদ্দাম হোসেন (২৭) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।  

অভিযানের নেতৃত্বে থাকা অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিকআপে চালকের সিটের পাশে ছোট একটি বক্সে বিশেষ কৌশলে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১১টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে আবার ছোট ছোট পাঁচটি করে প্যাকেট ছিল। সেখানেই ইয়াবা লুকানো ছিল।”

নেশার বড়িগুলো পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান।