২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডে বাসচাপায় নারী শ্রমিক নিহত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) নিয়ন্ত্রণহীন বাসের চাপায় এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 12:15 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

নিহত রানী আক্তার (২৭) সিইপিজেডের ‘সিয়াম সুপারিয়র’ নামের কারখানার কোয়ালিটি কন্ট্রোলার ছিলেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন সাজেদা আক্তার (২৩) নামে আরেক শ্রমিক। তিনি ‘এক্সেল সুজ লিমিটেডের’ ফিনিশিং অপারেটর।

রোববার সকালে সিইপিজেডের এক নম্বর সেক্টরের তিন নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিএমএস গার্মেন্টসের’ শ্রমিক নামিয়ে ফেরার পথে একটি বাস ‘সিয়াম সুপারিয়রের’ কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কয়েকজনকে চাপা দিয়ে খালে পড়ে যায়।

“ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।”

হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ জানান, দুইজনকে হাসপাতালে আনার পর চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন।

আহত সাজেদাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।