২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 08:16 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শনিবার বিকালে উপজেলার আগানগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পেছনের একটি খুপড়ি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

তবে তার (১৭) পরিচয় জানাতে পারেনি পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই সোহরাব হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তালাবদ্ধ ঘর থেকে হাত ও পা  বাধা গলা কাটা লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা কেউ ওই কিশোরকে শনাক্ত করতে পারেনি।

লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি।