রাজশাহীতে ২২০টি ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়া থেকে ২২০টি ইয়াবাসহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার খবির উদ্দিন (৭৫) উপজেলার আগড়া গ্রামের বাসিন্দা।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান হাফিজ জানান, শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার সেনবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, বৃদ্ধ খবির উদ্দিন বেশ কিছুদিন যাবৎ মাদক বহনের কাজ করে আসছিল। শনিবার তিনি ইয়াবা নিয়ে সাইকেলে করে পুঠিয়া সদরের দিকে যাচ্ছিলেন।
খবর পেয়ে পুলিশ সেনবাগ এলাকায় সাইকেল থামিয়ে খবির উদ্দিনের শরীর তল্লাশি করলে ২২০টি ইয়াবা পাওয়া যায় বলে জানান পুলিশ কর্মকর্তা হাফিজ।
