২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে ফেরার পথে বেনাপোলে ৫ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় পাঁচ বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 03:39 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

বেনাপোল বন্দর থানার এসআই রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- ঝিনাইদহের কেষ্টব্রত রায়ের ছেলে দেবব্রত রায় (২৩), যশোরের কাজী ছিদ্দিক আহম্মেদের ছেলে আবু হুরাইয়া (২৭), জিতেন্দ্র রায়ের ছেলে চিত্র রায় (৩২), বাগেরহাটের কুদ্দুস হালদারের ছেলে ওবাইদুল হালদার (৩৮) ও নবকুমার মুখার্জির ছেলে সুদর্শন মুখার্জি (৪০)।

এসআই রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধপথে সীমান্ত দিয়ে লোক পারাপারের খবর পেয়ে পুটখালি বিজিবির টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে থানায় মামলা হয়েছে।