২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 09:02 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর কোতোয়ালী থানার টাইগার পাস এলাকা থেকে গ্রেপ্তার হওয়া এই তিন জন অস্ত্র ব্যবসার পাশাপাশি ডাকাতির সঙ্গেও যুক্ত বলে পুলিশের দাবি।

এরা হলেন- রাসেল ওরফে ইদ্রিস (৩২), জহির আলম (৩৭) ও মনির (৩৫)।

কোতোয়ালী থানার এসআই ইলিয়াছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে সিআরবি ও টাইগার পাসের মাঝামাঝি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে একটি এলজি ও ১৪ রাউন্ড গুলি পাওয়া যায়।

“এরা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সিআরবি এলাকা থেকে বের হয়ে টাইগার পাসের দিকে যাওয়ার সময গ্রেপ্তার করা হন।”

কোতোয়ালী থানার ওসি জসীম উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র ব্যবসার পাশাপাশি তারা বিভিন্ন এলাকায় ডাকাতিও করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

ওসি জসীম বলেন, গ্রেপ্তারকৃতরা জানায় অস্ত্রগুলো কক্সবাজারের চকরিয়া থেকে নগরীর ঈদগাঁও বৌ বাজার এলাকায় নিয়ে যাচ্ছিল তারা।

সেখান থেকে আরও দুজনকে সাথে নিয়ে তাদের ডাকাতি করার পরিকল্পনা ছিল।

তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি জসীম।