২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নোয়াখালীর চাটখিলে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে, যিনি একটি সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান ছিলেন বলে পুলিশ জানিয়েছে।  

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 11:31 AM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শুক্রবার সকাল ৮টার দিকে পশ্চিম রামনারায়নপুর এলাকায় একটি বাগানের ভিতরে কবীর হোসেনের (৩০) লাশ পাওয়া যায়। 

চাটখিল থানার ওসি নাসিম উদ্দিন জানান, নিহত কবীর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। ‘কবীর বাহিনী’র প্রধান এই কবীরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, অস্ত্র ও বিস্ফোরক আইনের ১০টি মামলা রয়েছে।

কবীরের বাড়ি রামনারায়নপুর ইউনিয়নের সোবহানপুর গ্রামে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে।

প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনী রাতের কোনো এক সময় কবীরকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

ওসি নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্থানীয়রা জমাদার বাড়ির কাছের ওই বাগানে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।  

সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।