২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত

উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 09:58 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরিফা আহমেদ স্বাক্ষরিত একটি ফ্যাক্স বার্তায় একথা জানানো হয়।

উপজেলার ৪ নম্বর ঘুড়কা ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ শাহিনকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ্ বরখাস্তের আদেশ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, নির্বাচিত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে নানা উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ ও জনস্বার্থ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

ইউপি সদস্যরা ও  জনসাধারণ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান ইউএনও।