গাজীপুরে বাস চাপায় চাচা-ভাতিজা নিহত
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় বাস চাপায় শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহের হালুয়াঘটের দ্বিজেন্দ্র (৫৫) ও তার ভাতিজা রঞ্জন (৩)।
এসআই মিজানুর বলেন, ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস মহাসড়কের ডানপাশ দিয়ে (উল্টোপথ) চলছিল। রাস্তা পার হওয়ার সময় বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশু রঞ্জন এবং হাসপাতালে নেওয়ার পথে দ্বিজেন্দ্রর মৃত্যু হয়।
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান এসআই মিজানুর।
