শাহ আমানতে সোনার বার জব্দ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের গাড়ি পার্কিং এলাকায় এক বিমানযাত্রীর কাছ থেকে ১৯টি সোনার বার উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মো. বেলাল উদ্দিন (৩৩) নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।
বেলাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কেফায়েত নগরের নুরুল আলমের ছেলে।
ফাইল ছবি
“ওমান এয়ার লাইন্সের একটি বিমানে দুবাই থেকে আসা বেলাল কাস্টমস চেকিং পার হয়ে গাড়ি পার্কিং এলাকায় চলে আসে। তার হাতব্যাগে এসব স্বর্ণবার ছিল। এর পরিমাণ দুই কেজি দুইশ গ্রাম।”
উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮৫ লাখ ৫০ হাজার টাকা বলে র্যাব জানায়।
