২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

কক্সবাজার সদরে হত্যা, ধর্ষণসহ দেড়ডজন মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2015, 08:27 PM

Updated : 22 Aug 2022, 12:00 PM

মঙ্গলবার সন্ধ্যায় শহরের পাহাড়তলী এলাকার ইসলামপুরের নুর পাড়া এলাকায় এ হামলায় নিহত হন শহরের ঘোনাপাড়ার আবুল বশরের ছেলে জাকির মোস্তফা।

কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ জাকিরকে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, জাকির মোস্তফার বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলাসহ ১৮টি মামলা রয়েছে। দুটি সন্ত্রাসী গ্রুপের বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।