শ্রীনগরে গ্রামবাসীর পিটুনিতে ‘ডাকাত’ নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক বাড়িতে ডাকাতির সময় একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
রোববার গভীর রাতে উপজেলার পুরারবাগ গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান জানান।
নিহত ফরিদ মোল্লা (৩৮) দোহারের রানীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
পরিদর্শক মুজিব জানান, ২০-২৫ জন ডাকাত রাতে ওই গ্রামের একটি বাড়িতে হানা দিলে বাসিন্দাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
“ডাকাতরা লুণ্ঠিত মালামাল ফেলে ফাঁকা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী ফরিদকে ধরে পিটুনি দেয় এবং তার দুই চোখ উপড়ে ফেলে।
রাত ২টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে পরিদর্শক মুজিবুর জানান।
