২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মাদকদ্রব্যসহ ২ বিক্রেতা আটক

নোয়াখালীর চাটখিল থেকে ১৯ বোতল বিদেশি মদ ও ৬৬ লিটার অ্যালকোহলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 04:06 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

লক্ষ্মীপুরে র‌্যাব-১১ এর  কর্মকর্তা মেজর মো. খুরশিদ আলম জানান, শনিবার রাত ১১টার দিকে লক্ষ্মীপুরের সীমান্তবর্তী নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ও সোশালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাহাপুর গ্রামের জয়নাল আবেদিন মোল্লার ছেলে আবু বকর সিদ্দিক ও সোশালিয়া গ্রামের মোহাম্মদ উল্লার ছেলে ফারুক হোসেন।

অভিযানে সাহাপুর গ্রামের একটি রান্নাঘর এবং সোশালিয়া গ্রামের একটি পুকুর থেকে ১৯ বোতল বিদেশি মদ, বিদেশি মদের ১৩৫টি খালি বোতল এবং ৬৬ লিটার অ্যালকোহল উদ্ধার করা হয় বলে জানান মেজর খুরশিদ।