২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় শনিবার রাতে দুটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 03:44 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, বেতকা বাজারে সুমন দাস ও মন্টু পোদ্দারের দোকানে এই ডাকাতির সময় দুর্বৃত্তদের হামলায় পাঁচজন আহত হয়েছেন।

ডাকাতরা ৮০ ভরি স্বর্ণ, ১৪০ ভরি রূপা ও কিছু নগদ টাকা লুট করেছে।

আহতদের মধ্যে ওই দোকানের কর্মচারী দীপক দাস (২৫) ও রতন মন্ডলের (৩০) নাম জানা গেছে। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ জানান, ৩০-৩৫ জনের একদল ডাকাত বেতকা বাজারে হানা দিয়ে প্রথমে বাজারের ৪ নৈশপ্রহরীর হাত-পা বেঁধে মারধার করে।

পরে সুমন দাসের স্বর্ণের দোকানের শার্টার ভেঙে ভিতরে ঢোকে ডাকাতরা। দোকান কর্মচারী দীপক দাসকে এলোপাতাড়ি পিটিয়ে সিন্দুকের তালা ভেঙে সর্বস্ব লুট করে।

প্রায় একই সময়ে ডাকাত দলটি মন্টু পোদ্দারের স্বর্ণের দোকানে প্রবেশ করে দোকানটির কর্মচারী রতন মন্ডলকে পিটিয়ে লুটপাট চালায়।

এ ঘটনায় সুমন দাস বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় রোববার দুপুরে মামলা দায়ের করেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।