চা বোর্ডে নতুন চেয়ারম্যান
বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ডেন্ট মেজর জেনারেল আজমল কবীরকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় আজমল কবীরকে প্রেষণে চা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে।
একই আদেশে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. এনায়েত উল্ল্যাহকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে।
