বগুড়ায় ধানক্ষেতে যুবকের লাশ
বগুড়ার গাবতলী উপজেলার একটি ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
গাবতলী থানার ওসি রিয়াজ উদ্দিন জানান, শনিবার সকালে উপজেলার লাংলু গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, ওই যুবকের পরণে শুধু একটি প্যান্ট ছিল। এছাড়া লাশের গলায় দাগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ওই ধানক্ষেতে ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
