২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অপহৃত ব্যবসায়ী নেত্রকোণায় উদ্ধার

ঢাকার পল্লবী থেকে অপহৃত এক ব্যবসায়ীকে নয় দিন পর নেত্রকোণার কলমাকান্দা উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 02:44 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

কলমাকান্দা থানার ওসি মো. বশির আহমেদ জানান, শুক্রবার রাতে উপজেলার পশ্চিম লেঙ্গুরার গোড়াগাঁও থেকে মো. মজিবুর রহমানকে উদ্ধার করা হয়।

মজিবুর ঢাকার  মিরপুরের পল্ল¬বীর বাসিন্দা।

তাকে অপহরণে জড়িত অভিযোগে মাসুদ রানা নামে একজনকে আটক করা হয়েছে। রানা গোড়াগাঁও গ্রামের মরম আলীর ছেলে।

ওসি বশির বলেন, গত ১১ মার্চ মজিবুর রহমানকে কয়েকজন কৌশলে ঢাকা থেকে অপহরণ করে। অপহরণকারীরা মজিবুরের পরিবারের কাছে মোবাইলে কয়েক দফা মুক্তিপণও আদায় করে।

পরে এ ব্যাপারে পল্ল¬বী থানায় মামলা হলে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার রাত ৯টার দিকে গোড়াগঁওয়ে রানাদের বাড়িতে অভিযান চালায়।

মামলার তদন্তের জন্য আটক রানাকেও ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।