ঢাবি ক্যাম্পাসে যুবকের লাশ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরমাণু কমিশনের ঠিক উল্টো দিকের রাস্তা থেকে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান।
নিহতের মাথা, কপাল ও কাঁধে চাপাতির আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি সিরাজুল বলেন, “আনুমানিক ২৫-২৬ বছর বয়সী যুবককে অন্য কোথাও হত্যার পর এখানে লাশ ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
