২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ অকার্যকর করার ষড়যন্ত্র চলছে: কামরুল

বাংলাদেশকে ধ্বংস ও অকার্যকর করতে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

শুক্রবার সাভারে এক অনুষ্ঠানে তিনি বলেন, “২০১৩ সাল থেকে অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র হলেও আমাদের অর্থনীতি অনেক মজবুত রয়েছে। তবে ষড়যন্ত্র এখনও চলছে।”

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেজা জিয়া আন্দোলনের নামে দেশের বিভিন্ন স্থানে স্কুল পুড়িয়ে দিচ্ছেন, মানুষ পুড়িয়ে মারছেন। সারাদেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করলেও চোরাগোপ্তা হামলা চালাচ্ছেন।  

এ ধরনের সহিংসতার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানান কামরুল। 

সাভারের ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ প্রশাসক হাসিনা দৌলা, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ বেপারী, ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আনোয়ার হোসেন প্রমুখ।