২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি উপকেন্দ্রে আগুন ধরার একঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এসেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 06:13 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

শুক্রবার বিকালে এ ঘটনায় কিছু সময়ের জন্য কয়েকটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের আশুগঞ্জ স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বেলা ৩টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের ট্রান্সফর্মারে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি বলে জানান শহীদুল।

বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের বরাত দিয়ে শহীদুল আরও বলেন, “অগ্নিকাণ্ডের কারণে কেন্দ্রের ৫ নম্বর ইউনিট ছাড়া সবকটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।”

আগুন নিয়ন্ত্রণে আসার পর বন্ধ হওয়া ইউনিটগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে বলে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, বলেন শহীদুল।