২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

রাজশাহীর নগরীর শাহ মখদুম থানা এলাকায় ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 01:49 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

নিহত তৌফিক (১০) নগরীর টাঙ্গিপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।

শাহমখদুম থানার ওসি মিজানুর রহমান বলেন, শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে শাহমখদুমের বায়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা হয়।

“শিশুটি রাস্তা পার হওয়ার সময় রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি বলে জানান ওসি।