২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 06:48 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

বুধবার এ ঘটনায় মৃতরা হলেন সদর ইউনিয়নের শালমারা গ্রামের চুন্নু ফকীর (৩৮) ও জঙ্গল ইউনিয়নের গঙ্গাসাগর গ্রামের অনিমেষ রায় (৩৭)।

স্থানীয়দের বরাত দিয়ে বালিয়াকান্দি থানার ওসি এসএম শাহজালাল জানান, দুপুর আড়াইটার দিকে ক্ষেতে কাজ করার সময় এক পশলা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুপর্ণ রায় তাদের মৃত ঘোষণা করেন।

সুরতহাল শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।