চট্টগ্রামে পুড়েছে ৩ দোকান
চট্টগ্রাম নগরীর ডাবলমুরিং এলাকায় আগুনে পুড়েছে তিনটি দোকান।
বুধবার ভোরে ধনিয়াল পাড়ায় বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে একটি মোবাইলের দোকান, একটি মোটর পার্টসের দোকান ও একটি গাড়ির গ্যারেজ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি নিয়ে দমকলকর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বিভিন্ন মালামাল পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
