২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওড়াকান্দির মেলায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দির মেলায় বেলুন ফোলানোর সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 10:41 AM

Updated : 25 Apr 2022, 01:09 PM

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

তবে তারা দুজনই বেলুন বিক্রেতা ছিলেন বলে  কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ওড়াকান্দিতে একটি মেলায় এ বিস্ফোরণে  দুই দর্শনার্থীও আহত হন।

ওসি মনিরুল বলেন, বুধবার ভোর থেকে ওড়াকান্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৪তম জন্মজয়ন্তী উপলক্ষে স্নানোৎসব ও তিনদিনের মহাবরুনীর মেলা শুরু হয়েছে।

“মেলায় সকালে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিল্ডার বিস্ফোরণে দুইজন ঘটনাস্থলেই নিহত ও আরও দুইজন আহত হন।”