চট্টগ্রামে সাংবাদিকের মোটরসাইকেল চুরি
চট্টগ্রাম নগরীতে নিজ বাড়ির গ্যারেজ থেকে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি গেছে।
মঙ্গলবার দুপুরে হালিশহর থানার সোনালী আবাসিক এলাকায় ঘটনা ঘটে।
মোটর সাইকেলটি ঢাকা ট্রিবিউন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান তুষার হায়াতের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক নম্বর সড়কের ৩৭ নম্বর বাড়ির নিচের গ্যারেজে রাখা হোন্ডা ইউনিকন মডেলের মোটর সাইকেলটি দুর্বৃত্তরা নিয়ে গেছে।
এ ঘটনায় হালিশহর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
