২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি থেকে হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 07:40 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

মঙ্গলবার দুপুরে ওই এলাকায় ১৫ নম্বর সেক্টরের লাশটি পাওয়া যায়।

জিন্স প্যান্ট ও শার্ট পরা আনুমাণিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

তুরাগ থানার ওসি মাহবুবে খোদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক বলেন, দিয়াবাড়ির ৪/এ রোডের ১৫ নম্বর সেক্টরে একটি খালি প্লটের পাশে সড়কে যুবকের হাত-পা রশি ও ওড়না দিয়ে বাঁধা ছিল। তার শরীর থেতলানো ছিল।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।