২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 04:59 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

মঙ্গলবার সকালে এ অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাও জব্দ করা হয়, তবে, কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর ২ নম্বর স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকার তিন মাঝিকে চ্যালেঞ্জ করে বিজিবির টহল দল।

এ সময়  মাঝিরা  লাফ দিয়ে পানিতে পড়ে সাঁতরে মিয়ানমার সীমান্তের ওপারে চলে যায়।

পরে বিজিবির টহল দল নৌকাটি তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে বলে জানান বিজিবি কর্মকর্তা।