মুন্সীগঞ্জে বস্তা চাপায় শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জ সদরে আলুর বস্তায় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার মুক্তারপুর দেওয়ান হিমাগারে এ ঘটনা ঘটে।
মৃত ইউনুস মুন্সী (৩৫) মানিকগঞ্জের দৌলতপুরের চরবরেঙ্গা গ্রামের শাজাহান মুন্সীর ছেলে।
ইউনুস দিন মজুরের কাজ করতে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মুক্তারপুর নৌ ফাঁড়ির এসআই মোশারফ হোসেন জানান, হিমাগারটির ভেতরের চেম্বারে কাঠের সিঁড়ি দিয়ে বস্তা নিয়ে উপরে উঠছিলেন ইউনুস।
এ সময় সিঁড়ি থেকে পড়ে গেলে তার মাথায় থাকা দুমণ ওজনের আলুভর্তি বস্তা তার উপর পড়ে।
সেখান থেকে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তার স্ত্রী মমতাজ বেগম মুন্সীগঞ্জ থানায় এসে অপমৃত্যু মামলা করেন এবং বিশেষ অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন।
