২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

গাইবান্ধা শহরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 05:03 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

সদর থানার ওসি রাজিউর রহমান জানান, সোমবার দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (৪৮) শহরের সুখনগর এলাকার বাসিন্দা এবং জেলা মোটর মালিক সমিতির সাবেক সদস্য।

ওসি বলেন, রবিউল মোটরসাইকেলে করে শহর থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে বাস টার্মিনাল এলাকায় পলাশবাড়ীগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাজিউর।