২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 04:42 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

সোনারগাঁও থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, রোববার সকালে পৌরসভার লাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মোশারফ হোসেন (৩৫) সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক এবং লাহাপাড়া এলাকার প্রয়াত অলিউল্লাহর ছেলে।

নিহতের স্ত্রী ও কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার সম্পাদক নাসরিন সুলতানা বলেন, সকালে বাড়ির আঙ্গিনায় লাগানো সবজির বাগানে পানি দিতে যান মোশারফ। কিন্তু বৈদ্যুতিক পানির পাম্প থেকে পানি বের না হওয়ায় সেটি পরীক্ষা করার জন্য তিনি পুকুর পাড়ে যান।

এ সময় পাম্প ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন মোশারফ। পরে আশেপাশের লোকজন উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।