২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ভিসা কেন্দ্র হচ্ছে রংপুরে

চলতি বছরেই রংপুরে ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিছেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি নিনাদ এস দেশপান্ডে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শনিবার দুপুরে রংপুর সিটি প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ-ভারত মৈত্রী সোসাইটির মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

নিনাদ বলেন, বন্ধুপ্রতীম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত সবসময় অগ্রাধিকার দেয়। ভারত চায় দু দেশের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট থাকুক।  

এ সময় অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের বিষয়ে দুদেশের সরকারের মধ্যে আলাপ আলোচনা চলছে বলেও জানান তিনি।

প্রেসক্লাবের সভাপতি শরীফুজ্জামান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ-ভারত মৈত্রী সোসাইটির মহাসচিব সুবির কুশারী, সদস্য হাবিবুল হক ফুলু সরকার, শাহীন সুলতানা ও সিটি প্রেসক্লাব সম্পাদক শাকিল আহমেদ বক্তব্য দেন।