২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় খালে মিলল অটোরিকশা চালকের লাশ

নেত্রকোণার কেন্দুয়ার একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 03:56 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

নিহত মামুন মিয়া উপজেলার মাসকা গ্রামের বাসিন্দা।

কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জন দেব জানান, শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার বাগবেড় গ্রামের একটি খালে মামুনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ খালের মধ্যে ফেলে রেখেছে প্রাথমিকভাবে এমন ধারণা করছেন পুলিশ কর্মকর্তা অভি রঞ্জন।