২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা থেকে বৃহস্পতিবার গভীর রাতে সোহেল মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়। সোহেল আড়াইহাজারের দাইরাদী গ্রামের ফারুক মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, উপজেলার গোপালদী একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে প্রায় এক বছর ধরে দাইরাদী গ্রামের ফারুক মিয়ার ছেলে মুদি দোকানী সোহেল প্রেমের প্রস্তাবসহ অশ্লীল প্রস্তাব দিয়ে আসছিল।

কিন্তু মেয়েটি তাতে সারা না দেওয়ায় গত বছরের ২২ অগাস্ট সকাল ১০ টায় সোহেলের বাড়ির পাশ দিয়ে স্কুলে যাওয়ার পথে অজ্ঞাত পরিচয় এক মহিলাকে দিয়ে তাকে একটি বাড়িতে ডেকে নেয় সোহেল।

পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে ঘরের দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং গোপনে ধর্ষণের চিত্র ভিডিওতে ধারণ করে।

এরপর একাধিকবার ভিডিও চিত্র প্রকাশের হুমকি দিয়ে স্কুলছাত্রীর সঙ্গে মেলামেশার চেষ্টা করে। কিন্তু ছাত্রীটি তাতে রাজি হয়নি।

এর জেরে দুই মাস আগে সোহেল মেয়েটির মাকে হুমকি দিয়ে বলে, তাকে নগদ ১০ লাখ টাকা না দিলে সে উক্ত ভিডিও চিত্র ইন্টারনেটে প্রকাশ করবে।

সম্প্রতি সে ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ করে দেয়।

ওসি বলেন, এই ঘটনায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ৭ মার্চ আড়াইহাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।