২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটগ্রাম সীমান্তের ১ যুবককে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 06:48 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার দহগ্রাম ইউনিয়নের কাতিপাড়া সীমান্তের ৬ নম্বর মেইন পিলারের ১৩ নম্বর সাব-পিলার এলাকা থেকে আসমত আলীকে (২৩) নিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

আটক আসমত উপজেলার দহগ্রাম ইউনিয়নের কাতিপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী জানান, আসমত আলী, উমর আলী (২৫) ও মালেক হোসেন (২৮) সীমান্তের কাছে ভুট্টা ক্ষেতে পানি দিচ্ছিলেন।

হঠাৎ ভারতীয় কুচবিহার-১৩ বিএসএফ ব্যাটালিয়নের তিস্তাকুষ্টি ক্যাম্পের টহল দলের সদস্যরা ধাওয়া করে আসমতকে ধরে নিয়ে যায়।

আসমত আলীকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা বজলুর।