২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিক্ষা অফিসে আগুন

বরিশালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 03:58 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

বুধবার গভীর রাতের এ ঘটনায় অফিসে থাকা একটি কম্পিউটার ও প্রিন্টার পুড়ে গেছে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভবনের পেছনের দিকের জানালার কাচ ভেঙ্গে ভেতরে দাহ্য পদার্থ নিক্ষেপের পর তাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এতে অফিসের ১০৩ নম্বর কক্ষে থাকা একটি কম্পিউটার ও প্রিন্টার পুড়ে গেছে।

এছাড়া ১০৪ নম্বর কক্ষেও অগ্নিসংযোগ করা হয়। তবে ওই কক্ষে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।