২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ৩শ মণ জাটকা জব্দ

বরিশালের কালাবদর নদীতে একটি নৌকায় অভিযান চালিয়ে তিনশ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 09:21 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বুধবার বিকালে এ অভিযানে ৪ লাখ মিটার পাইজাল ও একটি ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করা হয়।

দক্ষিণ জোন কোস্ট গার্ডের বরিশাল স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এএম আমিনুল হক  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোস্ট কার্ডের সদস্যদের নৌকা অভিমুখে আসতে  দেখে জেলেরা নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়।

পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৩শ মণ জাটকা ও বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করা হয় বলে জানান তিনি।