২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেককে গ্রেপ্তারে আরেকটি পরোয়ানা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে বরিশালের একটি আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 06:44 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বুধবার নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় এ আদেশ দেন বরিশাল মহনগর হাকিম নূসরাত জাহান।

বঙ্গবন্ধুকে ‘রাজাকার, খুনি, পাকবন্ধু’ বলে মন্তব্য করায় গত ২২ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে দুটি মামলা করেন যুবলীগ নেতা কাইয়ুম খান কায়সার ও ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাদ।

দুটি মামলায় তাকে ১১ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করে আদালত।

কাইয়ুম খান কায়সারের আইনজীবী আব্দুর রশিদ খান বলেন, সমন অনুযায়ী নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ইতোপূর্বে তারেকের বিরুদ্ধে আরও কয়েকটি জেলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।