২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ

চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 04:48 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বুধবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আতাউর রহমানের কার্যালয়ে প্রতীক বরাদ্দের কাজ চলে।

দীর্ঘ নয় বছর পর আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০০৫ সালের ২৮ ডিসেম্বর এখানে নির্বাচন হয়।

এবার মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদ মোবাইল ফোন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া জগ প্রতীক পেয়েছেন।

এই নির্বাচনে মোট ১১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৯৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৭ জন।

ইতোমধ্যে জেলা বিএনপি এ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আতাউর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।