২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে দেয়াল চাপায় বৃদ্ধের মৃত্যু

যশোরের বেনাপোলে ঘরের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 04:12 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

মৃত রহমত আলী (৬৫) বেনাপোল বন্দর থানার দক্ষিণ বারোপোতো গ্রামের বাসিন্দা।

বুধবার সকাল ১০টার দিকে দক্ষিণ বারোপোতা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শার্শা উপজেলার পুটখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফফার সরদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রহমত আলী তার পুরানো ঘরের পাশে বসে ছিলেন। এ সময় হঠাৎ ঘরের দেয়াল ধসে পড়লে তিনি চাপা পড়েন।গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।