চট্টগ্রামে ৫ হাজার বোতল মদ উদ্ধার, আটক ৮
চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গর থেকে প্রায় পাঁচ হাজার বোতল বিদেশি মদসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।
বুধবার ভোর রাতে যৌথ অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত একটি নৌকা থেকে তাদের আটক করা হয় বলে কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা লে. কমান্ডার দুরুল হুদা জানান।
তিনি বলেন, “কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি আটক করে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে চার হাজার ৯০৮ বোতল বিদেশি মদ পাওয়া যায়।”
এ সময় নৌকায় থাকা মাঝিমাল্লাসহ আটজনকে আটক করা হয় বলে জানান তিনি।
উদ্ধার মদের দাম আনুমানিক এক কোটি তিন লাখ টাকা বলে এই কোস্টগার্ড কর্মকর্তা জানান।
