২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রাকে পেট্রোল বোমায় দগ্ধ ২

নরসিংদী সদর উপজেলায় ট্রাকে দুবৃর্ত্তদের ছোড়া পেট্রোল বোমায় চালকসহ দুইজন দগ্ধ হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 01:48 AM

Updated : 22 Aug 2022, 11:53 AM

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের পাচদোনা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ট্রাক চালক সোহরাব মিয়া (৩০) ও জুট ব্যবসায়ী আল ইমরানকে (২০) নরসিংদী  সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানা ওসি আবুল কাসেম জানান, নরসিংদী শহরের চৈয়ালা এলাকা থেকে ঢাকা যাওয়ার পথে পাচদোনা এলাকায় ট্রাককে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দৃর্বৃত্তরা।

এতে দগ্ধ চালকসহ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।