২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক শামসুস সালেহীন নেই

সিনিয়র সাংবাদিক ও নারায়ণগঞ্জ প্রেস-ক্লাবের সাবেক সহ-সভাপতি শামসুস সালেহীন আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 08:51 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

মঙ্গলবার ভোর ৫টায় দিকে নারায়ণগঞ্জ নগরীর আমলা পাড়ায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।  

সালেহীন চার বছর যাবত মস্তিস্কের জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ চাষাড়ার পঞ্চায়েত কমিটির সভাপতি ছিলেন।

আমার দেশ ছাড়াও সালেহীন দৈনিক জনতাসহ বেশ কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় সাংবাদিকতা করেন।

বাদ জোহর আমলা পাড়া জামে মসজিদে জানাজা শেষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিয়ে যাওয়া হয় তার মরদেহ।

পরে নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে নগরীর মাসদাইর কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাংবাদিক সালেহীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।