২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা

লন্ডনের দুটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 05:10 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

তার প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকালে মুরফিল্ড আই হসপিটালে রাষ্ট্রপতির চোখের পরীক্ষা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে হৃদযন্ত্রের পরীক্ষা করা হয়।

“বর্তমানে তার চোখের অবস্থা ভালো বলে চিকিৎসকরা জানিয়েছেন।”

মঙ্গলবার তার আরও কিছু পরীক্ষা করা হবে বলে ইহসানুল করিম জানান।

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শুক্রবার লন্ডন যান রাষ্ট্রপতি। আগামী ১৫ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে গত বছর অগাস্ট মাসেও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন রাষ্ট্রপতি।

৭২ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। ২০১৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে স্পিকার থাকাকালেও বেশ কয়েকবার তাকে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয়েছে।