২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিল পাচারের চেষ্টা, বিজিবির ফাঁকা গুলি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সীমান্তপথে ভারতীয় ফেন্সিডিল পাচারের  চেষ্টা ফাঁকা গুলি ছুড়ে ঠেকিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 12:38 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

সোমবার ভোর রাতে কয়া সীমান্তে ওই ঘটনায় ৪৪৮ বোতল ফেনসিডিল ও একটি হাসুয়াসহ একজনকে আটক করা হয় বলে জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানিয়েছেন।

আটক ফারুখ হোসেন উপজেলার বিয়ালা গ্রামের লোকমান হোসেনের ছেলে।

বিজিবি কর্মকর্তা রাজ্জাক জানান, চোরাকারবারীরা মধ্যরাতে ফেনসিডিল নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাধা দেয়।

“এক পর্যায়ে চোরাকারবারীরা হামলার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন।”

এ সময় চোরাকারবারী দলের অন্যরা পালিয়ে গেলেও ফারুখকে ফেনসিডিলসহ আটক করা হয় বলে রাজ্জাক তরফদার জানান।